আমরা চেষ্টা করছি একটা পূর্ণ দৈর্ঘ্যর ছবি নির্মাণের। হ্যাঁ, আপনি আমাদের সহযোগী হতে পারেন।

ছবির নাম : কমলা রোদের আলো 

ভাষা : বাংলা 

সারসংক্ষেপ : আবির একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কোভিডে স্ত্রী  পিয়ালীর মৃত্যুর পর, পুত্র বাবিনকে নিয়ে বিদেশে চলে যাবার মনস্থির করে। কিন্তু পিয়ালীর বৃদ্ধ বাবা মা চায় যে বাবিন কিছুদিন তাদের কাছে থাক, আরেকটু বড়ো হয়ে, দশম শ্রেণীর পাঠ শেষ করে তারপর বিদেশে বাবার কাছে যাক। আবিরও সেটা মেনে নিয়ে আপাতত একাই বিদেশ যাওয়া স্থির করে। আবিরের যাওয়ার দিন সকালবেলা বাবিনকে নিয়ে বের হয় দাদুর বাড়ির উদ্দেশ্যে। কিন্তু কিছুটা গিয়ে তাদের মনে হয়, অনেকদিন আর তাদের দেখা হবেনা, এভাবে একসাথে ঘোরা হবেনা, তাই এখনই না গিয়ে, কিছুটা ঘোরাঘুরি করে বিকেলে দাদুর বাড়ি যাবে। এরপর আবির আর বাবিন সারাদিন স্মৃতির আর শহরের অলিগলি ঘুরে বেড়ায়। 

আনুমানিক খরচ : ২৫ লক্ষ টাকা

সম্ভাব্য সময়কাল : নভেম্বর ২০২৫ -  মার্চ ২০২৬ 

আপনি যুক্ত হতে পারেন যেকোনো মূল্যে। তবে প্রতিটি ৫০০ টাকা প্রদানের প্রেক্ষিতে, ছবি সম্পূর্ণ হলে পাবেন শহরের কোনো এক পেক্ষাগৃহে  প্রদর্শনীর আমন্ত্রণ, দুজনের জন্য। কোনো কারণে ছবি মুক্তি না পেলে, আমরা আপনার ইমেলে পাঠিয়ে দেব ছবির ডিজিটাল লিংক। প্রেরিত মূল্যের তথ্য আপনার ইমেল / ফোন নম্বরসহ আমাদের পাঠিয়ে দেবেন: info@sougatabhattacharyya.in

Support our project through crowd funding.

Yes, you can join with us in the endevour of making a feature film. 

Title: A Drop of Golden Sun

Language: Bengali

Synopsis: Abir, a software engineer, lost his wife Piyali during Covid. He decided to move abroad with his son Babin. However, the parents of Piyali want to keep their grandson few more years until Abir settles properly at abroad and till Babin completes his 10th std education. Abir agrees. On the day of departure, Abir and Babin suddenly plan to roam around the city before going to Dadu's home. Thus, in a day long journey they rediscover each other. 

Expected Budget: 25 Lakhs INR.

Tentative Timeline: November 2025 - March 2026.

Scroll to Top