মানুষের মৃত্যুর পর

কাক এসে খেয়ে গেছে

একখানা বুড়ো চিল, দু একটা শালিখ চড়ুই

তাহারাও এসেছিলো

আমি সব রুধিয়াছি

মানুষের মৃত্যুর পর

প্রতিদিন একদলা আতপের ভাত

কাকেদের দিতে হয়, তেমনই নিয়ম

তখন বাতাস ছিল পশ্চিমের দিকে

ফাগুনের রোদ ছিল, বসন্তের ঘ্রান

কাক খেতে এসেছিলো সাথে নিয়ে বিদেহীর প্রাণ।

১৮. ০২. ২৬

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top